ঢাকা-১৭ আসনের আওতাধীন সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের চারটি কেন্দ্রে চার ঘণ্টায় (সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা) ২০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চারটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসাররা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রিজাইডিং অফিসার মো. আসাদুজ্জামান বলেন, সকাল থেকে ভোটারদের সরব উপস্থিতি রয়েছে। আশা করছি ব্যাপক ভোট কাস্ট হবে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি। ভোটাররা ভালোভাবে নিজ নিজ পছন্দের প্রতীকে ভোট দিতে পারছেন।

জানা গেছে, ঢাকা-১৭ আসনের ৯, ১০, ১১ ও ১২নং কেন্দ্র রয়েছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে। ৯নং কেন্দ্রে ভোটার রয়েছে ১৮৬৩ জন (নারী), ভোট কাস্ট হয়েছে ৪০২টি। ১০নং কেন্দ্রে ১৮৫০ জন (নারী) ভোটার, কাস্ট হয়েছে ৪০০ ভোট। ১১নং কেন্দ্রে ভোটার (পুরুষ) ১৮০৩ জন, কাস্ট হয়েছে ৪৫০টি। ১২নং কেন্দ্রে ভোটার (পুরুষ) ১৮২৬ জন, ভোট কাস্ট হয়েছে ৪৮৭টি।
সরেজমিনে দেখা যায়, ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে এবং তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন।
বিজ্ঞাপন
এসএইচ/এফএ






























































































































































































































