রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

রাজৈরে ভোট কেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬ এএম

শেয়ার করুন:

রাজৈরে ভোট কেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন
রাজৈরে ভোট কেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন

মাদারীপুরের রাজৈরে এক ভোট কেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মোটরসাইকেলের আশি শতাংশের বেশি পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে এর ঘটনা ঘটে। এসময় ভোটকেন্দ্রের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে স্বাভাবিক হয় সবকিছু।


বিজ্ঞাপন


মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কে বা কারা এই আগুন ধরিয়েছে তা এখনো জানা যায়নি। মোটরসাইকেলের আগুনের ঘটনায় তেমন কোনো সমস্যা তৈরি হয়নি। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর