মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

কুমিল্লা-৪: নিজ কেন্দ্র দেবিদ্বারে ভোট দিলেন হাসনাত আব্দুল্লাহ

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ এএম

শেয়ার করুন:

কুমিল্লা-৪: নিজ কেন্দ্র দেবিদ্বারে ভোট দিলেন হাসনাত আব্দুল্লাহ
ভোট দিলেন কুমিল্লা- ৪ দেবীদ্বার আসনে ১১-দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লা- ৪ দেবীদ্বার আসনে ১১-দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে দেবীদ্বার উপজেলার ৩ নং রসুলপুর ইউনিয়নের নিজ গ্রাম গোপালনগন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

এসময় তার সঙ্গে ছিলেন প্রধান নির্বাচনি এজেন্ট কুমিল্লা উত্তর জেলা জামায়েতের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম সহিদ।

এসময় হাসনাত আবদুল্লাহ বলেন, মানুষ দেড় যুগেরও বেশি সময় ধরে ভোট দিতে পারেনি। তাই মানুষ সকাল ৭টা থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছে। বিশেষ করে জেনজি ভোটারটা ভোট দিচ্ছে আগ্রহের সঙ্গে।

তিনি এসময় বলেন, বিশেষ করে আমার দেবীদ্বার এলাকায় ১ লাখ ৩০ হাজার নতুন ভোটার বেড়েছে। যারা অত্যন্ত আগ্রহ নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যা আরও বাড়বে।

54a80066-787b-42cf-8b54-570887482482

উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন ভোট দিয়েছেন বার নিজ ইউনিয়ন এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ পূর্বপাড়া উটখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায়।

এদিকে সারা দেশেই ১৭ বছর পর উৎসবের আমেজে ভোট দিতে আসছেন ভোটাররা। সকাল থেকেই তারা কেন্দ্রে আসতে শুরু করেছেন।

আরও পড়ুন

ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ভোট দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটারদের ‍ভিড়। অন্যদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কেন্দ্রে কেন্দ্রে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খল রক্ষাকারী বাহিনী।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর