রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

রংপুরে ভোট কেন্দ্রে ভোটার আসছেন ধীর গতিতে

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ এএম

শেয়ার করুন:

রংপুরের কেন্দ্রে কেন্দ্রে ভোটার আসছেন ধীর গতিতে

ভোট শুরুর আগেই লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। লাইনে পুরুষদের থেকে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কমে গেছে। অনেকটা ধীর গতিতে আসছেন ভোটাররা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় নগরীর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। তবে সকালের দিকে ভিড় ছিল বলে জানান প্রিজাইজিং কর্মকর্তা শাহিনুর রহমান।


বিজ্ঞাপন


সরেজমিনে দেখা যায়, ভোট কেন্দ্রের আশেপাশে প্রার্থীদের বুথ করা হয়েছে। সেই বুথ থেকে ভোটারদের স্লিপ সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে রিকশা, অটোরিকশা করে ভোটারদের বাড়ি বাড়ি থেকে নিয়ে আসছেন প্রার্থীদের কর্মীরা।

ভোটার আঞ্জুমান বলেন, সকালেই ভোট দিয়েছি। এখন সারাদিন বাড়ির কাজ করা যাবে নিশ্চিন্তে। একই জানান রহিমা বেগম। তিনিও সকালেই শুরুতেই ভোট দিয়েছেন।

আজিজুল ইসলাম জানান, পরিবারসহ সকালেই কেন্দ্রে এসেছি যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারি। সেই অনুযায়ী ভোটও দিয়েছি। কোনো ভয় নাই। উৎসবমুখর পরিবেশেই ভোট হচ্ছে।

ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইজিং কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫শ ২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ২শ ৫৪ জন এবং মহিলা ভোটার ১ হাজার ২শ ৭১ জন। কেন্দ্রে সকালে ভোটারদের উপস্থিতি ভালো ছিল। এখন একটু কম। হয়তো ১০টার পরে এই উপস্থিতি বাড়বে। বিশৃঙ্খলার কোনো আশঙ্কা নেই। ভোটের পরিবেশ ভালো।


বিজ্ঞাপন


 

রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, রংপুর জেলায় মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন। হিজড়া ভোটার রয়েছে ৩১ জন। জেলায় মোট ৮৭৩টি কেন্দ্রে ৪ হাজার ৯৮৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এতে আটশ ৭৩ জন প্রিজাইডিং, পাঁচ হাজার ১৮ জন সহকারী প্রিজাইডিং এবং ১০ হাজার পোলিং অফিসার ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।।   

এদিকে, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য রংপুর জেলার ভোটকেন্দ্রে পুলিশ মোতায়েনসহ কেন্দ্রের বাহিরে সিটি করপোরেশন, ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, প্রস্তত রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বডিওর্ন ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে এসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর