মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ভোট দেওয়া হলো না মনু মিয়ার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম

শেয়ার করুন:

ভোট দেওয়া হলো না মনু মিয়ার

১৭ বছর পর ভোট দিতে গিয়েও তা আর হলো না মনু মিয়ার (৫৭)। ভোটকেন্দ্রে লাইনে দাড়ানো অবস্থায় হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার ব্যাটারিগলি এলাকায় কাজীর দেউড়ি বালক পেয়ার মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মৃত মনু মিয়া ব্যাটারিগলির বাসিন্দা মোহাম্মদ মিয়ার ছেলে। পেশায় নিরাপত্তাকর্মী মনু মিয়ার চার ছেলে মেয়ে আছে।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের ওই ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন বলেন, মনু মিয়া ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে বসে পড়েন। এরপর তার বমি শুরু হয়। খবর পেয়ে স্বজনেরা এসে তাকে নিয়ে যান। পরে মারা গেছেন বলে শুনেছি।

মনু মিয়ার বড় ছেলে মো. শাকিল বলেন, আমরা আব্বাকে এখানে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি হার্ট অ্যাটাক করেছেন।

১৭ বছর পর বেশ উৎসাহ-উদ্দীপনা নিয়ে মনু মিয়া ভোট দিতে গিয়েছিলেন বলে একসঙ্গে কেন্দ্রে যাওয়া প্রতিবেশি ফজলে কবির।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর