রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

টাঙ্গাইলে সহকারী প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম

শেয়ার করুন:

টাঙ্গাইলে সহকারী প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

টাঙ্গাইলের সখীপুরে ভোটারের আঙ্গুলে অমোচনীয় কালি দেওয়া ও টিপসই নেওয়ার সময় অসতর্কভাবে ধানের শীষের প্রতীকে পাশে কালি লেগে যাওয়ার অভিযোগে রুস্তম আলী নামের এক প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সখীপুরের বিএল চাষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


সখীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল রনী জানান, বিএল চাষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার রুস্তম আলী এক ভোটারের আঙ্গুলে অমোচনীয় কালি দেওয়া ও টিপসই নিতে যান। এসময় অসতর্কভাবে ধানের শীষের প্রতীকের পাশে ও ব্যালটের মুড়িতে কালির দাগ লেগে যায়।

এ নিয়ে স্থানীয়রা দাবি তোলার সঙ্গে সঙ্গে তাকে প্রত্যাহার করা হয়েছে। পরে সেখানে অন্য জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর