ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৬ লাখ ৭৪ হাজার ৩৭৬ জন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পোস্টাল ব্যালটে ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের ভোটদান কার্যক্রমের (ICPV) সংক্ষিপ্ত বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্য-
* বিডি পোস্ট (BD Post) কর্তৃক ভোটারদের নিকট পাঠানো ব্যালট ৭,৬০,৮৯৮
* ভোটার ব্যালট গ্রহণ করেছেন-৬,৮১,৮১৯ জন
* ভোটার কর্তৃক ভোটদান সম্পন্ন হয়েছে- ৬,৭৪,৩৭৬
* ভোটার কর্তৃক পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেয়া হয়েছে-৬,৬৯,৯৫০
* রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন-৬,৪৮,২৯৪
বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠায় নির্বাচন কমিশন (ইসি)।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।









































































































































































































