শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ককটেল, দা ও লাঠি উদ্ধার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম

শেয়ার করুন:

কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ককটেল, দা ও লাঠি উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল, দা ও লাঠি উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকপাড়া গ্রামের মধু বিশ্বাসের চাতালের পশ্চিম পাশে একটি ব্রিজের নিচ থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


অভিযানকালে একটি ব্যাগের ভেতর থেকে ২৪টি ককটেল, ৬টি লোহার তৈরি দা ও ১৮টি লাঠি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংস কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে এসব অস্ত্র মজুদ করা হয়েছিল।

আরও পড়ুন

ফরিদপুরে পুকুর সেচে মিলল আগ্নেয়াস্ত্রসহ বিপুল দেশীয় অস্ত্র

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, পাইকপাড়া গ্রামের মধু বিশ্বাসের চাতালের পশ্চিম পাশে একটি ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় ককটেল, দা ও লাঠি রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে অস্ত্রগুলো উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর