সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

৪ দিন পর কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২, ০১:৩৯ পিএম

শেয়ার করুন:

৪ দিন পর কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি নেতারা

চার দিন পর রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছে বিএনপির নেতারা। 

রোববার (১১ ডিসেম্বর) বেলা সোয়া ১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের দফতরের দায়িত্ব পাওয়া সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রবেশ করে।

এ সময় প্রিন্সের সাথে বেশ কয়েকজন আইনজীবী ও দলের নেতাও কার্যালয়ে প্রবেশ করেন।

এর আগে দুপুর থেকে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকে। 

গত বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন রাত থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও নাইটিঙ্গেল থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত পুরো এলাকা নিয়ন্ত্রণ নেয় পুলিশ। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে চলাচলের জন্য এ রাস্তা খুলে দেওয়া হলেও শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল যাওয়ার রাস্তা এবং ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল চলাচলের সড়ক ফের বন্ধ করে দেওয়া হয়। 

আজ রোববার (১১ ডিসেম্বর) সকালে নয়াপল্টন প্রবেশের দুই দিকের রাস্তার ব্যারিকেট তুলে নেওয়া হয়। সাধারণ মানুষের জন্য এই রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়। 

রোববার সকালে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম জানিয়েছেন, বিএনপির কর্মীরা নয়াপল্টনের কেন্দ্রীয় অফিসে আসতে পারবেন। পুলিশের পক্ষ থেকে কোনো বাধা নিষেধ নেই। এজন্য তাদের সহযোগিতা করা হবে। 

এমই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর