বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

সমাবেশের ভেন্যু নির্ধারণে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২২, ০৪:২১ এএম

শেয়ার করুন:

সমাবেশের ভেন্যু নির্ধারণে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত

আগামী ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশের জন্য ভেন্যুর বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এবং মিরপুর বাঙলা কলেজ মাঠ পরিদর্শনশেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।


বিজ্ঞাপন


মির্জা আব্বাস বলেন, ১০ ডিসেম্বর গণসমাবেশের জন্য রাজধানীর দুটি মাঠ দেখেছি। স্থায়ী কমিটির সঙ্গে আলাপ করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। বিএনপিকর্মীরা কোথাও নিরাপদ নন। সিদ্ধান্ত নিতে পারছি না। আমাদের প্রস্তুতি আছে, তবে মারামারি করার প্রস্তুতি নেই।

এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় গণসমাবেশের সম্ভাব্য স্থান পরিদর্শনে মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হাফিজ আক্তার, মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসীম উদ্দিন মোল্লাসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা মাঠের চারপাশ ঘুরে দেখেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থান নির্ধারণের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে সমাবেশের জন্য নয়াপল্টন দলীয় কার্যালয়ের সঙ্গে নতুন করে কমলাপুর স্টেডিয়াম মাঠের নাম প্রস্তাব করে বিএনপি।


বিজ্ঞাপন


তবে ডিএমপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের সঙ্গে নতুন করে মিরপুর বাঙলা কলেজ মাঠের নাম প্রস্তাব করা হয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর