বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

শাহজালাল বিমানবন্দরে ৫৪ ফ্লাইট বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০১:০৭ পিএম

শেয়ার করুন:

শাহজালাল বিমানবন্দরে ৫৪ ফ্লাইট বাতিল

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র উত্তেজনার কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সহ নানা রুটের ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।


বিজ্ঞাপন


তিনি জানান, ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

জানা গেছে, আজ রোববার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী সকল আন্তর্জাতিক ফ্লাইট (অ্যারাইভাল ফ্লাইট ৭টি এবং ডিপার্চার ফ্লাইট ৩টি) বাতিল ঘোষণা করা হয়েছে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গতকাল বিকেলে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে কিছু ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের অপ্রত্যাশিত অসুবিধায় পড়তে হয়। পরে রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়- যে সকল যাত্রীর ফ্লাইট বাতিল করা হয়েছে, তাদের রাত্রিযাপন সুবিধা প্রদান করা হবে। এজন্য প্রবাসী কল্যাণ ডেস্ক অথবা লাউঞ্জ-এ যোগাযোগ করার জন্য সম্মানিত যাত্রীদেরকে অনুরোধ করতে বলা হয়।

এদিকে কুয়েত, কাতার, দুবাইসহ মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট বাতিল করা হলেও আজ বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা এয়ারলাইন্স কয়েকটি রুটে ফ্লাইট ছাড়ার কথা জানিয়েছে। 

এমআইকে/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর