মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ঢাকা

ইরান যুদ্ধের মেয়াদ নিয়ে ট্রাম্পের নতুন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৪:০৫ পিএম

শেয়ার করুন:

ইরান যুদ্ধের মেয়াদ নিয়ে ট্রাম্পের নতুন বার্তা

ইরান যুদ্ধ কতদিন চলবে— সে সম্পর্কে নতুন বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সিদ্ধান্তের ওপর এই যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে।

গতকাল রোববার টেলিফোনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। সে সময় তাকে প্রশ্ন করা হয়— এই যুদ্ধ আর কতদিন চলবে। জবাবে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় এটা (ইসরায়েলের সঙ্গে) পারস্পরিক…কিছুটা হলেও। আমরা (ট্রাম্প এবং নেতানিয়াহু) কথা বলছি; তবে চূড়ান্ত সিদ্ধান্ত আমিই নেব এবং সঠিক সময়ে নেব। সবকিছু এক্ষেত্রে বিবেচনায় আনা হবে।’


বিজ্ঞাপন


এর আগে গত ৩ মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, আগামী চার সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হবে বলে বিশ্বাস করেন তিনি। তবে তিনি এ বক্তব্য দেওয়ার একদিন পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, যুদ্ধ ৬ কিংবা ৮ সপ্তাহ পর্যন্ত চলতে পারে।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। সৌদির মার্কিন ঘাঁটি, মার্কিন দূতাবাস এবং তেলের স্থাপনায় গত ১০ দিন ধরে মুহুর্মুহু হামলা করা হচ্ছে।


বিজ্ঞাপন


সূত্র: রয়টার্স

এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর