বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

আব্রাহাম লিংকনে ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ১০:০৫ এএম

শেয়ার করুন:

আব্রাহাম লিংকনে ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত

সমুদ্রের দানব হিসেবে খ্যাত মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন আরব সাগরে অবস্থান করছে। 

সেখান থেকে ইরানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এবার সেই রণতরীকে টার্গেট করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।


বিজ্ঞাপন


ইরান চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আব্রাহাম লিনকনে হামলা করেছে বলে এক আইআরজিসির বিবৃতিতে জানানো হয়েছে। খবর আল-জাজিরার।

এতে বলা হয়, আব্রাহাম লিনকন চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষাবাহিনীর সদর দপ্তর পেন্টগন শিকার করেছে ইরানের ওই হামলার কথা।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের হামলায় রণতরীতে অবস্থান করা তাদের ৩ সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

মার্কিনিরা সহজে তাদের সেনা সদস্যদের নিহতের কথা প্রচার করে না। যেহেতু তার ৩ সেনা নিহতের কথা স্বীকার করেছে, তাহলে ধরে নেয়া যায়- হতাহতের সংখ্যা অনেক বেশি।


বিজ্ঞাপন


আইআরজিসির জনসংযোগ শাখা থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, অপারেশন ‘ট্রু প্রমিস ৪’-এর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

ইসরায়েল এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদিদের স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে ইরানি সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক অভিযানের ধারাবাহিকতায় এ হামলা চালানো হয়। 

বিপ্লবী বাহিনী স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, স্থল ও সমুদ্র ক্রমেই সন্ত্রাসী আগ্রাসনকারীদের কবরস্থানে পরিণত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, সশস্ত্র বাহিনী সামরিক সংঘাতের একটি ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করেছে এবং স্থল ও সমুদ্রে অভিযান আরও জোরদার করা হবে।

এর আগে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে এবং নজিরবিহীন শক্তি প্রয়োগের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রোববার (১ মার্চ) ইরান পুরো পারস্য উপসাগরীয় অঞ্চল জুড়ে হামলা চালায়।

তেহরানে যখন শোকাহত জনতার ভিড় জমছিল, তখন সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করে যে তারা আবার রাজধানীর প্রাণকেন্দ্রে হামলা চালাচ্ছে। 

আইআরজিসি রোববার নতুন করে একটি ‘বৃহৎ পরিসরের’ হামলার ঘোষণা দেয়। রিয়াদ, দুবাই, আবুধাবি, দোহা, মানামা, জেরুজালেম এবং তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

ইসরায়েলি জরুরি সেবা সংস্থা সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহতের খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের ৩ সেনা নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনির হত্যাকাণ্ডকে ‘মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ হিসেবে অভিহিত করে সতর্ক করেছেন যে, ইরান এই ঐতিহাসিক অপরাধের পরিকল্পনাকারী ও হোতাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে তার বৈধ কর্তব্য ও অধিকার বলে মনে করে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর