মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

যুদ্ধ বন্ধের উপায় নিয়ে যা বলল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ১০:১০ পিএম

শেয়ার করুন:

Iran
ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের উপায় জানিয়েছে ইরান। দেশটি বলছে, হামলাকারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে থামানো গেলেই যুদ্ধ বন্ধ হবে। 

মঙ্গলবার (৩ মার্চ) তেহরানের একটি স্কুলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘আমরা শেষমুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলাম, যাতে যুদ্ধে জড়াতে না হয়। কিন্তু অন্য পক্ষগুলো যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এখন যুদ্ধ বন্ধ করার উপায় হলো হামলাকারীদের থামানো।’

ইসমাইল বাগাই বলেন, ‘অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধ থামানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। যুদ্ধ আরও ব্যাপক আকার ধারণ করার আগেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘হামলা বন্ধ করার বিষয়ে হামলাকারীদের বাধ্য করে এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে হবে।’

এদিকে একই দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, ইরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে আলোচনায় বসতে চায়। কিন্তু তিনি নাকি জানিয়ে দিয়েছেন, এখন আলোচনা সম্ভব নয়, অনেক দেরি হয়ে গেছে।


বিজ্ঞাপন


গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরইমধ্যে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তাসহ প্রায় ৮০০ ইরানিকে হত্যা করেছে তারা।

এদিকে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। ইসরায়েলে হামলা হয়েছে। হামলা হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতেও। তিন দেশের এই সংঘাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর