বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ২৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০১:০৩ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল
সংগৃহীত ছবি

​মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (২ মার্চ) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


বিমানবন্দর সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মধ্যপ্রাচ্যগামী বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে— বিমান বাংলাদেশ এয়ারলাইনস: মধ্যপ্রাচ্যগামী ২টি ডিপার্চার (ফিরতি) ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইনস: ১টি ডিপার্চার ও ১টি অ্যারাইভাল (আগমনী) ফ্লাইট। এয়ার আরাবিয়া: মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ফ্লাইট।

​কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় আজ পর্যন্ত মোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। দুবাই-শারজাহ রুটে অচলাবস্থা থাকলেও ওমানের মাস্কাট রুটে বিমান চলাচল করছে। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে সালাম এয়ারের একটি ফ্লাইট (OV-401) শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে ৯টা ৩০ মিনিটে ফ্লাইটটি (OV-402) পুনরায় যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায়।

 


বিজ্ঞাপন


ইব্রাহিম খলিল জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের প্রধান কয়েকটি বিমানবন্দর বন্ধ থাকায় এই শিডিউল বিপর্যয় ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের এই অনিশ্চয়তা এবং সময়সূচিতে পরিবর্তন অব্যাহত থাকতে পারে। হঠাৎ ফ্লাইট বাতিলের কারণে বিপাকে পড়েছেন শত শত প্রবাসী যাত্রী।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর