আমেরিকা ও ইসরায়েল হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। দেশটির ধর্মীয় নেতার হত্যার ঘটনায় ক্ষোভে ফুসছেন বিশ্ব। অন্যদিকে আমেরিকা পন্থীরা খামেনির মৃত্যু উদযাপন করছেন।
গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে অভিনেত্রী উচ্ছ্বাস প্রকাশ করেন ইরানি অভিনেত্রী এলনাজ নরৌজি। নিজের ইনস্টাগ্রামে একটি সংবাদ প্রতিবেদন শেয়ার করে তিনি লেখেন, ‘এটি আমাদের জন্য সবচেয়ে অবিশ্বাস্য খবর। আমরা ৪৭ বছর ধরে যে খবরের জন্য অপেক্ষা করছিলাম, অবশেষে তা ঘটেছে। খামেনি মারা গেছেন, এর থেকে ভালো খবর আর হতে পারে না। ঈশ্বর সর্বশ্রেষ্ঠ।’

ইরানের রাজধানী তেহরানে জন্মগ্রহণ করেন এলনাজ। শৈশবে জার্মানিতে পাড়ি জমান। কিশোর বয়সে ইউরোপে মডেল এবং অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০১৭ সালে পাকিস্তানি ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়েছিল। ২০১৮-১৯ সালে ‘স্যাক্রেড গেমস’-এর মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর ‘অভয়’, ‘মেড ইন হেভেন’ এবং ‘হ্যায় জুনুন’, এবং ‘মাস্তি ৪’-এর মতো ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন।
২০২৩ সালে ‘কাম্পাহার’ সিনেমার মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করেন। যেখানে জেরার্ড বাটলার এবং আলী ফজলও অভিনয় করেছেন। এলনাজ বর্তমানে অক্ষয় কুমারের সঙ্গে ‘হুইল অফ ফরচুন’-এ সহ-উপস্থাপক হিসেবে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন।
ইএইচ/

















































































































































































































































