সংযুক্ত আরব আমিরাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আল-দাফরা বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের নৌবাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘তাসনিম নিউজ এজেন্সি’র এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) তাসনিম নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই হামলায় বিমান ঘাঁটিতে থাকা একটি মার্কিন স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও ঘাঁটির আগাম সতর্কবার্তা প্রদানের সিস্টেম এবং ফায়ার কন্ট্রোল রাডার এই ড্রোন হামলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে ইরানি বাহিনীর এই বিবৃতির সত্যতা যাচাই করতে পারেনি।
অন্যদিকে, নিজেদের ঘাঁটিতে ড্রোন হামলার এই খবর নিয়ে সংযুক্ত আরব আমিরাত এখন পর্যন্ত সরকারিভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।
এফএ








































































































































































































