রোববার, ১ মার্চ, ২০২৬, ঢাকা

বিশ্বজুড়ে অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে আজহারীর ফেসবুক পোস্ট

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০১:০০ পিএম

শেয়ার করুন:

বিশ্বজুড়ে অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে আজহারীর ফেসবুক পোস্ট

বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় তিনি মুসলিম উম্মাহর বর্তমান পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করে আল্লাহর কাছে শান্তি ও ন্যায়ের প্রার্থনা জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা। হে আরশের মালিক! জুলুমের অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায়ের শান্তি প্রতিষ্ঠা করুন।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা

বর্তমানে বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত, মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে তাঁর এই পোস্টটি সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। পোস্টটিতে তিনি সরাসরি কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করলেও সামগ্রিক বৈশ্বিক পরিস্থিতির প্রতিই ইঙ্গিত করেছেন বলে মনে করছেন অনুসারীরা।

প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর ওই পোস্টে বিপুল সংখ্যক ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন এবং অনেকে তা শেয়ার করেছেন। মন্তব্যের ঘরে বহু পাঠক বিশ্বব্যাপী নিপীড়িত মানুষের জন্য দোয়া ও শান্তির আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মিজানুর রহমান আজহারী নিয়মিতভাবে সামাজিক মাধ্যমে বক্তব্য দিয়ে থাকেন। বিশ্ব পরিস্থিতি নিয়ে তাঁর সাম্প্রতিক এই বার্তাও অনেকের কাছে শান্তি ও ন্যায়বিচারের পক্ষে এক প্রার্থনামূলক আহ্বান। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর