মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাঙ্কারে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৩:১৩ পিএম

শেয়ার করুন:

হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাঙ্কারে ইরানের হামলা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবৈধ সামরিক অভিযানের কঠোর প্রতিশোধ নিতে শুরু করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

এলিট এই আধাসামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট একটি তেল ট্যাঙ্কারে সফল হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।


বিজ্ঞাপন


বিবৃতিতে বলা হয়, ‘এথে নোভা’ নামের একটি তেল ট্যাঙ্কার আইআরজিসির দুটি ড্রোন হামলায় দাউদাউ করে জ্বলছে।

এর আগে গত শনিবারই (২৮ মার্চ) আইআরজিসি ঘোষণা দিয়েছিল, মার্কিন ও ইসরায়েলি আক্রমণের মুখে তারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করে দিয়েছে।

হরমুজ প্রণালি বন্ধ হওয়া ও এই পথে হামলার ঘটনা বিশ্ব অর্থনীতির জন্য এক বড় অশনিসংকেত। কেননা, বিশ্বের মোট সমুদ্রগামী তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ পথ দিয়েই পরিবাহিত হয়। 


বিজ্ঞাপন


hr

প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল (বিশ্বের দৈনিক চাহিদার ২০ শতাংশ) এই করিডোর দিয়ে যায়।

কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিও এই পথের ওপর নির্ভরশীল।

বর্তমানে এই পথে হামলার কারণে জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে, যা আন্তর্জাতিক বাজারে তেলের দামকে অস্থির করে তুলেছে।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর