শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ইরানে হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি পরিপন্থী: পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

ইরানে হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি পরিপন্থী: পররাষ্ট্র মন্ত্রণালয়
খামেনি হত্যায় শোক জানিয়েছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির পরিপন্থী। বাংলাদেশ সরকার এ ঘটনায় গভীরভাবে শোকাহত এবং ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকার পুনর্ব্যক্ত করেছে যে, সংঘাত কোনো স্থায়ী সমাধান বয়ে আনে না। কেবল সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যের মাধ্যমেই বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি সম্ভব বলে বাংলাদেশ বিশ্বাস করে।

এর আগে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছিল। সেখানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যু নিয়ে বাংলাদেশ কোনো বক্তব্য দেয়নি। 

Iran22
মার্কিন ও ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ইরান। ছবি: সংগৃহীত

রোববারের ওই বিবৃতিতে বলা হয়েছিল, যেখানে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা ঘটেছে দাবি করে এর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। অন্যদিকে, ইরানে যে হামলা হয়েছে তা নিয়ে শুধু উদ্বেগ প্রকাশ করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিষয়টি নিয়ে নানা সমালোচনার পর সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে আরেকটি বিবৃতি দিলো। 

এসএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর