বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

বিশ্বব্যাপী ইসরায়েলি দূতাবাস গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ১০:৪৩ পিএম

শেয়ার করুন:

এবার বিশ্বব্যাপী ইসরায়েলি দূতাবাস গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

লেবাননে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল। এ পরিস্থিতিতে দেশটির রাজধানী বৈরুতে অবস্থিত ইরানি দূতাবাসে কোনো ধরনের হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসকে নিশানা করে হামলা চালানো হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। 

বুধবার (৪ মার্চ) ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘লেবাননে ইরানের দূতাবাসে যেকোনো ইসরায়েলি হামলার চূড়ান্ত প্রতিশোধ নেওয়া হবে, যার মধ্যে বিশ্বব্যাপী ইসরায়েলি দূতাবাসগুলোকে লক্ষ্য করে আক্রমণ করা হবে।’


বিজ্ঞাপন


তিনি বলেন, ইসরায়েলের অপরাধী শাসনব্যবস্থা বারবার আন্তর্জাতিক সীমানা ও নিয়ম-নীতির প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে। তবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ব্যাপক সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বিবেচনাবোধ এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখে সংযম প্রদর্শন করেছে তেহরান।

image
ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি

শেকারচি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনও দেশের সঙ্গে ইরানের কোনও ধরনের শত্রুতা বা বিরোধ নেই। বিশ্বব্যাপী গঠনমূলক সম্পৃক্ততার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ইরান।’ 

ইসরায়েলি হুমকির জবাবে ইরানের জেনারেল শেকারচি আরও বলেন, লেবাননে ইরানি দূতাবাসে কোনও আঘাত এলে ইরান বিশ্বজুড়ে থাকা সব ইসরায়েলি দূতাবাসকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘যদি ইহুদিবাদী গোষ্ঠী এমন কোনও আগ্রাসন চালায়, তাহলে আমরা নিঃসন্দেহে পাল্টা ব্যবস্থা নেব।’

চলমান সংঘাতে ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে ‘নতজানু’ করার ইরানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন শেকারচি বলেন, ‘এই লক্ষ্য অর্জনে ইরান তার সংকল্প থেকে পিছপা হবে না’।

সূত্র: তাসনিম নিউজ 


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর