ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা জন্য বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব রুটে চলাচলকারী ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার থেকে এখন পর্যন্ত ২৭টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছেন হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
রোববার (১ মার্চ) সকালে তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শনিবার বিকেল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা,দাম্মাম ও রিয়াদ রুটের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-জেদ্দা রুটের দুটি, এয়ার ইন্ডিগোর ঢাকা, রিয়াদ, মদিনা ও দাম্মাম রুটের তিনটি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে।
এ ছাড়াও মধ্যরাত থেকে সৌদি এয়ারলাইন্সের চারটি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ ফ্লাইটগুলোর ব্যাপারে কিছু জানাতে পারেনি তারা।
আরো জানা গেছে, আজ রোববার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী সকল আন্তর্জাতিক ফ্লাইট (অ্যারাইভাল ফ্লাইট ৭টি এবং ডিপার্চার ফ্লাইট ৩টি) বাতিল ঘোষণা করা হয়েছে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গতকাল বিকেলে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে কিছু ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের অপ্রত্যাশিত অসুবিধা পড়তে হয়। পরে রাতে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়- যে সকল যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, তাদের রাত্রিযাপন সুবিধা প্রদান করা হবে। এজন্য প্রবাসী কল্যাণ ডেস্ক অথবা লাউঞ্জ-এ যোগাযোগ করার জন্য সম্মানিত যাত্রীদেরকে অনুরোধ করতে বলা হয়।
বিজ্ঞাপন
এমআইকে/এফএ





























































