ইরান যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে ভুল হিসাব করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের গোলাবারুদের কোনো ঘাটতি নেই এবং প্রয়োজন হলে দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে যাওয়ার সক্ষমতা তাদের রয়েছে।
ইরান যুদ্ধ নিয়ে সেন্ট্রাল কমান্ডে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী।
বিজ্ঞাপন
পিট হেগসেথ বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের মিশন ‘দৃঢ়ভাবে অগ্রসর হচ্ছে। ইরান আশা করছে আমরা এ অভিযান ধরে রাখতে পারব না, যা অত্যন্ত ভুল হিসাব।’
হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্রের ‘গোলাবারুদের কোনো ঘাটতি নেই’ এবং তারা যতদিন দরকার ততদিন অভিযান চালিয়ে যেতে পারবে। আমরা লড়াই মাত্র শুরু করেছি এবং দৃঢ়ভাবে লড়াই করছি।’
গত শনিবার ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রথম দিনের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। কয়েক দিন ধরে চলা সংঘাতে প্রাণ হারান সহস্রাধিক মানুষ।
জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। এই যুদ্ধের শেষ পরিণতি কী হবে তা এখনো অজানা।
বিজ্ঞাপন
এমন অবস্থায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাঈনি বলেন, ইরানের নতুন হামলার ঢেউয়ে বেদনাদায়ক আঘাতের জন্য শত্রুদের প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, “ইরানের নতুন উদ্যোগ ও নতুন অস্ত্র আসছে।’
নাঈনি বলেন, ‘এই প্রযুক্তিগুলো এখনো বড় পরিসরে ব্যবহার করা হয়নি।’
এমআর




















































































































































































