শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

হামলায় মারা গেলেন খামেনির স্ত্রীও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

হামলায় মারা গেলেন খামেনির স্ত্রীও
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় মারা গেলেন খামেনির স্ত্রীও। ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরদিন তার স্ত্রীও নিহত হয়েছেন। হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন ছিলেন তিনি।

সোমবার (২ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এর আগে শনিবারে ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় খামেনির মেয়ে, নাতি ও জামাই নিহত হওয়ার খবর দেয় ইরানের সংবাদ মাধ্যমগুলো।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন "ইতিহাসের অন্যতম খারাপ মানুষ খামেনি মারা গেছেন”।

এদিকে, রাশিয়া ও চীন আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল। সূত্র: বিবিসি বাংলা

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর