বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন দায়িত্বে প্রেসিডেন্টসহ তিনজন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ১০:১৪ এএম

শেয়ার করুন:

খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন দায়িত্বে প্রেসিডেন্টসহ তিনজন

ইরান ঘোষণা দিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান এবং অভিভাবক পরিষদের একজন আইনবিদ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন।

ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্ট এখন খামেনির উত্তরসূরি নিয়োগে উদ্যোগ নেবে। সংবিধান অনুসারে যত তাড়াতাড়ি সম্ভব এটি করতে হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণের মুখে জ্যেষ্ঠ নেতাদের এক জায়গায় জড়ো করাটা ইরানের জন্য কঠিন হবে।


বিজ্ঞাপন


এর আগে রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর দিনেই আয়াতুল্লাহ আলি খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর