বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে দেশে ফিরতে পারছেন না মুশফিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৬ পিএম

শেয়ার করুন:

ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে দেশে ফিরতে পারছেন না মুশফিক

দীর্ঘদিন ধরে চলা উত্তেজনাকর পরিস্তিতির পর অবশেষে ইরানে হামলা চালিয়ে ইসরায়েল। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের পর যুক্তরাষ্ট্রও ইরানে বিমান হামলা চালিয়েছে। 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এখনো পর্যন্ত ৫৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও ইসয়ায়েলে হামলা চালিয়েছে। এমন সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশই নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। 


বিজ্ঞাপন


এমন অবস্থায় ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। এ কারণেই সৌদি আরব থেকে দেশে ফিরতে পারছেন না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। আজ সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন মুশফিক। 

Screenshot_2026-02-28_190949

ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমি উমরাহ হজ্জ করতে মক্কায় এসেছি। আলহামদুলিল্লাহ, উমরাহ হজ্জ শেষ করেছি এবং আজ দুবাই হয়ে বাংলাদেশে ফিরে আসছিলাম। আজ সকালে জেদ্দা থেকে আমাদের ফ্লাইট দুবাই হয়ে বাংলাদেশে যাওয়ার কথা ছিল। কিন্তু ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দা ফিরে এসেছে। 

641646988_1463617438467196_3531855978251963464_n


বিজ্ঞাপন


তিনি আরও লিখেন, এখন আমি আরও অনেক যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে আছি। একমাত্র আল্লাহই জানেন কখন এবং কিভাবে আমরা বাকি বাংলাদেশি যাত্রীদের সঙ্গে ঢাকায় ফিরতে পারবো। আমাদের জন্য দোয়া করবেন। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর