রোববার, ১ মার্চ, ২০২৬, ঢাকা

মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ফোন

৮৫০ যাত্রীর থাকা-খাওয়ার ব্যবস্থা করলো সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০৩:১১ এএম

শেয়ার করুন:

৮৫০ যাত্রীর থাকা-খাওয়ার ব্যবস্থা করলো সরকার

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের খোঁজ নিতে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে টেলিফোন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে থাকা যাত্রীদের কোথায় রাখা হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে কিনা এসব মন্ত্রীকে সরাসরি দেখভালের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। 


বিজ্ঞাপন


এতে বলা হয়, মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত হওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রবাসী যাত্রীদের খোঁজখবর নিতে বিমানবন্দরে আসেন শ্রম কর্মসংস্থান প্রবাসী কল্যাণ বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এসময় তিনি উপস্থিত গণমাধ্যমের সামনে সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে যাত্রীদের সার্বিক পরিস্থিতির খবরা-খবর নেন। তাদের আবাসন, খাবার এবং বাড়ি ফিরতে যাবতীয় সহযোগিতার জন্য নির্দেশনা প্রদান করেন।

এসময় মন্ত্রী জানান, ফ্লাইট বাতিল হওয়া এবং যাত্রার পর ফিরে আসা প্রায় সাড়ে ৮শ যাত্রীর থাকার ব্যবস্থা, সেহরীর ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আগামীকাল বাড়ি ফিরতে বাসেরও ব্যবস্থা করা হচ্ছে বলে প্রধানমন্ত্রীকে জানান মন্ত্রী।

বিইউ/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর