ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। ছোট শিশুদের ওপর এই ধরনের ভয়াবহ হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
শনিবার সন্ধ্যায় এক এক্স বার্তায় আরাঘচি বলেছেন, ‘মিনাবে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে প্রকাশ্য দিবালোকে বোমা হামলা চালানো হয়েছিল, যখন ছোট ছোট শিক্ষার্থীরা সেখানে পড়ছিল। শুধুমাত্র এই স্থানেই কয়েক ডজন নিরীহ শিশুকে হত্যা করা হয়েছে। ইরানি জনগণের বিরুদ্ধে এই অপরাধের কঠিন জবাব দেওয়া হবে।’
বিজ্ঞাপন
The destroyed building is a primary school for girls in the south of Iran. It was bombed in broad daylight, when packed with young pupils.
— Seyed Abbas Araghchi (@araghchi) February 28, 2026
Dozens of innocent children have been murdered at this site alone.
These crimes against the Iranian People will not go unanswered. pic.twitter.com/AVqiuolgWm
ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্য অনুসারে, এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। এছড়াও আরও ৬০ জন আহত এবং বহু শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।
মিনাবের প্রাদেশিক গভর্নর মোহাম্মদ রাদমেহর জানিয়েছেন, শনিবার সকালে শাজারে তাইয়্যেবা নামে মেয়েদের প্রাথমিক স্কুলে হামলা চালায় ইসরায়েল।
বিজ্ঞাপন
তিনি বলেন, হামলার সময় ১৭০ জন ছাত্রী স্কুলে ছিল, ৫৩ জন শিক্ষার্থী এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। উদ্ধার অভিযান এখনও চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা
এমএইচআর




























