সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

ইরানি ক্ষেপণাস্ত্র রণতরীর ‘কাছেও ঘেঁষতে পারেনি’, দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ১০:০৪ পিএম

শেয়ার করুন:

ইরানি ক্ষেপণাস্ত্র রণতরীর ‘কাছেও ঘেঁষতে পারেনি’, দাবি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম বলছে, ইরানের আইআরজিসি দাবি করেছে যে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউএসএস আব্রাহাম লিংকনকে আঘাত করেছে, যা মিথ্যা। লিংকনকে আঘাতপ্রাপ্ত হয়নি। এমনকি ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আব্রাহাম লিংকনের কাছেও ঘেঁষতে পারেনি।’  


বিজ্ঞাপন


বিবৃতিতে আরও বলা হয়, ‘আমেরিকান জনগণকে রক্ষা করার জন্য সেন্টকমের নিরলস অভিযানের সমর্থনে লিংকন বিমান উৎক্ষেপণ অব্যাহত রেখেছে। 

এরআগে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, ‘উপসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে আঘাত হেনেছে। এতে রণতরীটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।’

‘স্থল ও সমুদ্র ক্রমশ সন্ত্রাসী আক্রমণকারীদের কবরস্থানে পরিণত হবে’— এমন হুঁশিয়ারি দিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইরানি সশস্ত্র বাহিনী সামরিক সংঘাতের একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং স্থল ও সমুদ্রে অভিযান আরও তীব্র করা হবে’।


বিজ্ঞাপন


গত জানুয়ারিতে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বে বিশাল নৌবহর মধ্যপ্রাচ্যে মোতায়েন করে যুক্তরাষ্ট্র। পরে তাদের সাথে যোগ দেয় যুক্তরাষ্ট্র ও বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’, যা বর্তমানে ভূমধ্যসাগরে অবস্থান করছে।

সূত্র: বিবিসি, টাইমস অব ইসরায়েল

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর