মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জনগণের প্রতি মার্কিন সেনাদের অবস্থান সম্বন্ধে জানাতে আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে এ খবর দিয়েছে মিডল ইস্ট আই।
বিজ্ঞাপন
আইআরজিসি’র গোয়েন্দা শাখার এক বিবৃতিতে বলা হয়, হাজার হাজার মার্কিন সেনা হোটেল ও ব্যক্তিগত আবাসনে বা বাসাবাড়িতে অবস্থান করছে।
ওয়াশিংটন ‘আমাদের (ইরানের) আরব ভাইদের মানবঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে’ বলেও অভিযোগ করা হয় বিবৃতিতে।
বার্তায় বলা হয়েছে, আমরা বাধ্য হচ্ছি আমেরিকানদের শনাক্ত করতে এবং লক্ষ্যবস্তুতে পরিণত করতে। তাই হোটেলগুলোতে তাদের আশ্রয় না দেওয়াই ভালো এবং তাদের অবস্থান থেকে অন্যদের দূরে থাকা উচিত।
এতে আরও বলা হয়, ‘মার্কিন সন্ত্রাসীদের লুকিয়ে থাকার জায়গাগুলো সঠিকভাবে জানানো আপনার (মধ্যপ্রাচ্যের সাধারণ জনগণ) ইসলামী দায়িত্ব। সেই তথ্য আমাদের কাছে টেলিগ্রামে পাঠিয়ে দিন।’
বিজ্ঞাপন
সূত্র: মিডল ইস্ট আই
এফএ














































































































































































































































