শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ইরানের হামলার জবাব দেওয়া হবে: আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম

শেয়ার করুন:

ইরানের হামলার জবাব দেওয়া হবে: আমিরাত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশগুলোতে মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। 

ইরানের আধাসরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদফতরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এছাড়াও সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

এদিকে আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও বড় শহর দুবাইয়ে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। 

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত আমিরাতের সামরিক বাহিনী। তবে রাজধানী আবুধাবিতে একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা- ডব্লিউএএম।

এ হামলার প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাতের নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘বেসামরিক স্থাপনা, ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা বিপজ্জনক ও কাপুরুষোচিত কাজ। এতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা হুমকিতে পড়েছে এবং স্থিতিশীলতা ক্ষুণ্ন হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইরানের এই আক্রমণ জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই হামলার প্রতিশোধ নেওয়ার পূর্ণ অধিকার আমাদের রয়েছে’।

আরব আমিরাত যেকোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এরআগে শনিবার সকাল থেকে যৌথভাবে তেহরানসহ ইরানের ৬ শহরে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল, কাতার, বাহারাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।  

সূত্র: আলজাজিরা


এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর