সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

ইরানের হামলায় ‘বহু’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

ইরানের হামলায় ‘বহু’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত!

ইরানের হামলায় কুয়েতে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সোমবার (২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

বিমানগুলো বিধ্বস্ত হলেও সব ক্রু সদস্য নিরাপদ আছেন বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 


বিজ্ঞাপন


এর আগে, কুয়েতে মিসাইলের আঘাতে মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে বলে দাবি করে ইরান। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখা গেছে।

ভিডিওতে একটি এফ-১৫ যুদ্ধবিমানকে ধীরগতিতে নিচে ঘূর্ণায়মান অবস্থায় নামতে দেখা যায়। এ সময় বিমানটির পেছন দিক থেকে আগুনের শিখা বের হচ্ছিল।

তবে সেটি যুক্তরাষ্ট্রের, নাকি ইসরাইলের— তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, কারণ দুই দেশই এই দুই ইঞ্জিনবিশিষ্ট সর্বআবহাওয়ায় চলাচলে সক্ষম যুদ্ধবিমান ব্যবহার করে।


বিজ্ঞাপন


একাধিক গণমাধ্যম জানিয়েছে, পাইলটরা নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন।

প্রসঙ্গত,  শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের বিভন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। 

এর জবাবে ইরান তেলআবিব এবং অঞ্চলজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন হামলা চালায়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথম দিনেই তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপাউন্ডে ক্ষেপণাস্ত্র আঘাতে নিহত হন। 

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দাবি করেন, খামেনির মৃত্যু ছিল ‘মাসের পর মাস গোয়েন্দা পরিকল্পনার ফল’। 

গত ৭২ ঘণ্টায় উভয় পক্ষের হামলার মাত্রা ও তীব্রতা বেড়েছে, যার ফলে সংশ্লিষ্ট দেশগুলোর সাধারণ মানুষের জীবনে ব্যাপক বিঘ্ন ঘটেছে।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর