বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিমানের বাতিল হওয়া মদিনা ও জেদ্দার ফ্লাইট ছাড়বে বিকেল ও সন্ধ্যায়

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ১২:৫৪ পিএম

শেয়ার করুন:

বিমানের বাতিল হওয়া মদিনা ও জেদ্দার ফ্লাইট ছাড়বে বিকেল ও সন্ধ্যায়

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে ঢাকা থেকে সকল রুটের ফ্লাইট বাতিল করা হয়। তারই ধারাবাহিকতায় গতকাল ঢাকা টু মদিনা ও জেদ্দার দুটি ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে বাতিল হওয়া ফ্লাইট দুটি আজ রোববার বিকেল ৪টায় মদিনা ও সন্ধ্যা ৭টায় জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।

রোববার (১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ।


বিজ্ঞাপন


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল ঢাকা থেকে মদিনাগামী যে ফ্লাইটটি (BG 337) বাতিল হয়েছিল, তা আজ রোববার বিকেল ৪টায় মদিনার উদ্দেশে যাত্রা করবে।

এ ছাড়াও গতকাল শনিবার ঢাকা থেকে জেদ্দা গামী যে ফ্লাইটটি (BG 335) বাতিল হয়েছিল তা আজ রোববার সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।

এজন্য সকল যাত্রীদেরকে নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এমআইকে/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর