মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

আমিরাতে ইরানের ড্রোন ভূপাতিত করেছে ফ্রান্সের ‘রাফাল’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

আমিরাতে ইরানের ড্রোন ভূপাতিত করেছে ফ্রান্সের ‘রাফাল’

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ছোড়া বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে ফ্রান্সের বিমানবাহিনী। আবুধাবির কাছে অবস্থিত আল ধাফরা বিমান ঘাঁটিতে মোতায়েন করা ফরাসি ‘রাফাল’ যুদ্ধবিমানগুলো এই অভিযানে অংশ নেয় বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারট। 

মঙ্গলবার ফ্রান্সের টেলিভিশন চ্যানেল বিএফএমটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারট বলেন, ‘গত ১ মার্চ রোববার আমিরাতে আমাদের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। এতে ঘাঁটির একটি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেই প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সেখানে রাফাল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই রাফালগুলোর কাজ হবে ঘাঁটির ওপরে আকাশসীমাকে নিরাপদ রাখা।’


বিজ্ঞাপন


মূলত আল-ধাফরা এলাকায় অবস্থিত ফ্রান্সের ‘ক্যাম্প দে লা পাইক্স’ ঘাঁটি শত শত ফরাসি নৌ, বিমান ও স্থলবাহিনীর সদস্য এবং সামরিক ঘাঁটিগুলোকে ইরানি হামলা থেকে রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আল ধাফরা ঘাঁটিটি ফ্রান্সের জন্য একটি কৌশলগত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দীর্ঘকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে।

মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর এই প্রথম ফ্রান্স সরাসরি ইরানি ড্রোন ভূপাতিত করার কথা স্বীকার করল।

এর আগে মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে দেশটির পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’ ভূমধ্যসাগরে মেতান করা হচ্ছে। 

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ম্যাক্রোঁ বলেন, সোমবার (২ মার্চ) ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ সাইপ্রাসে ব্রিটেনের সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানের ড্রোন। যেহেতু সাইপ্রাস ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সদস্য, তাই ইইউ’র সনদ মেনেই সাইপ্রাসের নিরাপত্তার জন্য ভূমধ্যসাগরে নিজেদের বিমানবাহী রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। 


বিজ্ঞাপন


সূত্র: আল জাজিরা, ফ্রান্স২৪

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর