ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হওয়ার আগ পর্যন্ত ইরানের রাজনৈতিক ও সামাজিক জীবনে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা হিসেবে তার ভূমিকা, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং সামরিক ও সামাজিক কার্যক্রমে নেতৃত্বের কিছু চিত্র ফুটে উঠেছে এসব ছবিতে। ছবিগুলো ১৯৮৯ থেকে ২০২৪ পর্যন্ত খামেনির জীবন এবং ইরানের আধুনিক রাজনৈতিক ইতিহাসের সংক্ষিপ্ত ঝলক দেখায়।
বিজ্ঞাপন
ইরানের প্রেসিডেন্ট থাকাকালীন ১৯৮৯ সালে চীন সফরকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলের সামনে খামেনিকে গার্ড অব অনার দেওয়া হয়
আহমদেনেজাদ ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ২০০৫ সালের ৩ আগস্ট তার ভাষণ শুনছেন খামেনি এবং সাবেক প্রেসিডেন্ট খাতামি।
২০২৪ সালের ২ নভেম্বর তেহরানে শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের সময় হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি।
এমআর

