শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও ৭ দিনের ছুটি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০৮:১৪ এএম

শেয়ার করুন:

খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (১ মার্চ) থেকে এই শোক পালন শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস এজেন্সি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি আজ সকালে জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন’। ঘোষণার পর দেশজুড়ে সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে খামেনির মৃত্যুর দাবি করেন। পোস্টে ট্রাম্প লিখেন, ‘খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন।’

তবে শুরুতে ইরানি কর্তৃপক্ষ এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও পরে রাষ্ট্রীয় গণমাধ্যমে তার মৃত্যুর খবর প্রচার করা হয়।

খামেনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কাও দেখা দিয়েছে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর