মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইরানের ৩০টির বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ১১:৪৩ এএম

শেয়ার করুন:

ইরানের ৩০টির বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

গত ৭২ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের বোমারু বাহিনী ইরানের প্রায় ২০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

তিনি বলেন, এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের ৩০টিরও বেশি জাহাজ ডুবিয়ে দিয়েছে।


বিজ্ঞাপন


ব্র্যাড কুপার বলেন, ‘মাত্র কয়েক ঘণ্টা আগে, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বিমানবাহী রণতরীর সমান আকারের একটি ইরানি ড্রোনবাহী জাহাজে হামলা করেছি এবং এই মুহূর্তে সেটিতে আগুন জ্বলছে।’

গত শনিবার ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রথম দিনের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। কয়েক দিন ধরে চলা সংঘাতে প্রাণ হারান সহস্রাধিক মানুষ।

জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা করছে ইরান। এই যুদ্ধের শেষ পরিণতি কী হবে তা এখনো অজানা।

এমন অবস্থায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাঈনি বলেন, ইরানের নতুন হামলার ঢেউয়ে বেদনাদায়ক আঘাতের জন্য শত্রুদের প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, “ইরানের নতুন উদ্যোগ ও নতুন অস্ত্র আসছে।”


বিজ্ঞাপন


নাঈনি বলেন, ‘এই প্রযুক্তিগুলো এখনো বড় পরিসরে ব্যবহার করা হয়নি’

তিনি বলেন, গত বছরের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা ১২ দিনের যুদ্ধের তুলনায় এখন ইরান অনেক বেশি প্রস্তুত। চলমান সামরিক সংঘাতকে ‘পবিত্র ও বৈধ যুদ্ধ’ বলে বর্ণনা করেন তিনি।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর