মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

শ্রীলঙ্কা উপকূলে ডুবল ইরানি নৌবাহিনীর জাহাজ, ৩০ নাবিক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৪:১৪ পিএম

শেয়ার করুন:

শ্রীলঙ্কা উপকূলে ডুবল ইরানি নৌ বাহিনীর জাহাজ, ৩০ নাবিক উদ্ধার

শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী গ্যালে উপকূলের কাছে ইরানের নৌ বাহিনীর একটি জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। জাহাজটি থেকে বিপদ সংকেত পাওয়ার পর ইরানি নাবিকদের উদ্ধারের জন্য নৌ ও বিমান বাহিনীকে পাঠায় শ্রীলঙ্কা, যারা ডুবতে থাকা জাহাজটি থেকে ৩০ জন নাবিককে উদ্ধার করেছে। 

বুধবার (০৪ মার্চ) শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, আজ ভোরের দিকে ইরানি নৌ বাহিনীর ‘আইআরআইএস ডেনা’ জাহাজটি থেকে একটি বিপদ সংকেত পান তারা। পরে জাহাজটি উদ্ধার অভিযানে শ্রীলঙ্কা নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি বিমান মোতায়েন করা হয়।


বিজ্ঞাপন


হেরাথ আরও জানান, ইতোমধ্যেই জাহাজটি থেকে আহত ৩০ জনকে উদ্ধার করে শ্রীলঙ্কার গ্যালে বন্দরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। জাহাজটি মোট ১৮০ জন মানুষ ছিলেন বলে জানা গেছে।

তবে ইরানি জাহাজটি কেন ডুবে গেল তার কারণ জানাননি লঙ্কান পররাষ্ট্রমন্ত্রী।

একজন বিরোধী দলীয় সংসদ সদস্য জানতে চেয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার অংশ হিসেবে জাহাজটিতে হামলা করা হয়েছে কিনা। তবে লঙ্কান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো উত্তর দেওয়া হয়নি।

তবে শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সম্পাথ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘ভারত মহাসাগরে আমাদের অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলের মধ্যে হওয়ায় আন্তর্জাতিক বাধ্যবাধকতার আওতায় আমরা বিপৎসংকেতে সাড়া দিয়ে ইরানি নৌবাহিনীর জাহাজটিকে উদ্ধারের চেষ্টা করছি।’


বিজ্ঞাপন


সূত্র: বিবিসি, রয়টার্স

এমএইচআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর