রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

এবার আজারবাইজানে হামলা ইরানের, বাহরাইনেও বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

এবার আজারবাইজানে হামলা ইরানের, বাহরাইনেও বিস্ফোরণ
নাখচিবান বিমানবন্দরে বিধ্বস্ত হয় একটি ড্রোন।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে ইরান। এবার ক্যাস্পিয়ান সাগর তীরের দেশ আজারবাইজানে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। 

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি ড্রোন হামলায় দেশটিতে দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।


বিজ্ঞাপন


এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ‘একটি ড্রোন স্বায়ত্তশাসিত নাখচিবান এলাকার বিমানবন্দরের টার্মিনাল ভবনে সরাসরি হামলা চালায়। এতে বিমান বন্দরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। অন্য আরেকটি ড্রোন শাকারাবাদ গ্রামের একটি বিদ্যালয়ের ভবনের কাছে পড়েছে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

এদিকে এই ঘটনায় আজারবাইজানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকেও তলব করেছে দেশটি।

বিববৃতিতে আরও বলা হয়, ‘ইরানি পক্ষকে তীব্র প্রতিবাদ জানানো হবে এবং এ বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পেশ করা হবে।’

অন্যদিকে বাহরাইনের রাজধানী মানামায় আবারো বিস্ফোরণের খবর পাওয়া গেছে। গত শনিবার থেকে বাহারাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে অবিরত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে যাচ্ছে ইরান। 


বিজ্ঞাপন


এর আগে, বৃহস্পতিবার সকালে কাতারের রাজধানী দোহায়ও ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছিল।

প্রসঙ্গত, এরআগে শনিবার সকাল থেকে যৌথভাবে তেহরানসহ ইরানের ৬ শহরে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল, কাতার, বাহারাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। 

সূত্র: বিবিসি

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর