বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

দুই দিনের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হবেন: আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ১০:৫৪ পিএম

শেয়ার করুন:

দুই দিনের মধ্যে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হবেন: ইরানের পররাষ্ট্রমন্

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হতে যাচ্ছেন, সেই দিকেই নজর সবার। সর্বোচ্চ নেতা খুঁজতে ইতোমধ্যে কাজও শুরু করে দিয়েছে দেশটির লিডারশিপ কাউন্সিল। এমন পরিস্থিতির মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানালেন, সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে এক থেকে দুই দিনের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে পারেন।

রোববার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথা জানান।


বিজ্ঞাপন


সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ‘আজ প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনবিদকে নিয়ে ট্রানজিশন কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছে। তিনজনের এই দলটি নতুন নেতা নির্বাচিত হওয়ার আগে দায়িত্বে থাকবেন। অন্যদিকে লিডারশিপ কাউন্সিল নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে, আমি ধরে নিচ্ছি যে এতে অল্প সময় লাগবে। হয়তো এক বা দুই দিনের মধ্যে তারা দেশের জন্য একজন নতুন নেতা নির্বাচন করবে। তাই সবকিছু ঠিকঠাক আছে, যা আমাদের আইনি ব্যবস্থা এবং সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ।’

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলার বিষয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘আমরা আমাদের প্রতিবেশীদের উপর আক্রমণ করছি না, আমরা শুধু মার্কিন স্থাপনাগুলোতে আক্রমণ করছি।' 

তিনি আরও বলেন, ‘পারস্য উপসাগরের অপর পারের দেশগুলোর সাথে আমাদের কোনও সমস্যা নেই, তাদের সকলের সাথেই আমাদের বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক রয়েছে এবং আমরা এই সম্পর্ক অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।’

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও টার্গেট করা হয়।


বিজ্ঞাপন


রোববার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আয়াতুল্লাহ আলি খামেনি গতকাল শনিবার ভোরে তার দফতরে ‘দায়িত্ব পালনরত অবস্থায়’ নিহত হন। তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এখনো অক্ষত রয়েছেন। 

সূত্র: আলজাজিরা

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর