সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

কুয়েতে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

কুয়েতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাথমিক সূত্রগুলো বলছে, বিধ্বস্ত হওয়া বিমানটি বহুল ব্যবহৃত এফ-১৫ মডেলের একটি যুদ্ধবিমান। 

যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে তদন্ত শুরু হচ্ছে।


বিজ্ঞাপন


প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্তে ভেতরে থাকা পাইলটরা বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। 

বর্তমানে তারা সুরক্ষিত আছেন বলে জানা গেছে। তবে বিমানটির ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

এই স্পর্শকাতর ঘটনার বিষয়ে এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) কিংবা কুয়েতি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে দুর্ঘটনার সঠিক কারণ এবং স্থান সম্পর্কে এখনো ধোঁয়াশা রয়েছে।


বিজ্ঞাপন


আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত বিমানে থাকা ক্রু বা পাইলটদের জাতীয়তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। 

ধারণা করা হচ্ছে তারা আমেরিকান অথবা ইসরায়েলি হতে পারেন। তবে স্বাধীন কোনো সূত্র থেকে পাইলটদের প্রকৃত পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর