শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এই ছিল ৮০%, হঠাৎ করে হয়ে গেল ৫০%, ফোনে চার্জ কেন দ্রুত শেষ হয়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

এই ছিল ৮০%, হঠাৎ করে হয়ে গেল ৫০%, ফোনে চার্জ কেন দ্রুত শেষ হয়
এই ছিল ৮০%, হঠাৎ করে হয়ে গেল ৫০%, ফোনে চার্জ কেন দ্রুত শেষ হয়

স্মার্টফোনে দ্রুত চার্জ ফুরিয়ে যাওয়ার সমস্যায় অনেককেই পড়তেহয়। আসলে এখনকার দিনে ফোন একটি জরুরি জিনিস। ফোনের মাধ্যমে কাজ করেন বহু মানুষ। ফলে ফোনে চার্জ শেষ হয়ে গেলে সমস্যায় পড়তে হয়।

কিছুতেই চার্জ থাকছে না। ২-৩ ঘণ্টার মধ্যেই শেষ। এখন কী উপায়? ফোন খারাপ হয়ে গেল না কি! নাজেহাল অবস্থা। এই পরিস্থিতিতে অনেকেই ব্যাটারি বদলানোর কথা ভাবেন। কেউ কেউ তো কিনে ফেলেন নতুন ফোনও। কিন্তু এতে সমস্যা মিটবে না।

দ্রুত চার্জ ফুরিয়ে যাওয়ার অনেক কারণ রয়েছে। এর মধ্যে টেকনিক্যাল কারণগুলো সবচেয়ে সাধারণ। স্মার্টফোনের ৫টি ফিচার বন্ধ রাখলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যাটারির আয়ুও বাড়বে।

স্ক্রিন ব্রাইটনেস: ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার অন্যতম কারণ হল ডিসপ্লের ব্রাইটনেস। অনেকেই ব্রাইটনেস বাড়িয়ে রাখেন। এতে ব্যাটারি বেশি পোড়ে। এটা কমিয়ে রাখলেই অর্ধেক কাজ হয়ে যাবে। চোখও আরাম পাবে। সঙ্গে স্ক্রিন টাইমআউট সেটিংসও কমিয়ে রাখতে হয়।

ব্যাকগ্রাউন্ড অ্যাপ: এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলো বন্ধ করলেও ব্যাকগ্রাউন্ডে চালু থাকে। ফলে প্রচুর ব্যাটারি খরচ হয়। তাই প্রত্যেকটা অ্যাপ যথাযথভাবে বন্ধ করা উচিত। এছাড়া অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে অটো আপডেট হতে থাকে, সেগুলোও বন্ধ করতে হবে।

লোকেশন শেয়ারিং: লোকেশন শেয়ার করার কারণে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। বিশেষ করে আইফোনে। তাই প্রতিটা অ্যাপেরই লোকেশন শেয়ারিং বন্ধ রাখা উচিত। এর জন্য সেটিংসে গিয়ে প্রাইভেসিতে ঢুকে ‘লোকেশন সার্ভিস’-এ ক্লিক করতে হবে। এরপর “অলওয়েজ’-এর বদলে ক্লিক করতে হবে ‘অ্যাপ ইউজ’ অপশনে। ব্যস, তাহলেই হবে।

ওয়াইফাই অপশন: ফোনে সেলুলার নেটওয়ার্কে ইন্টারনেট ব্যবহার করলে বেশি ব্যাটারি খরচ হয়। ওয়াইফাই নেটওয়ার্কে কম। এই পরিস্থিতিতে ওয়াইফাই নেটওয়ার্ক থেকে ইন্টারনেট ব্যবহার করলে চার্জ অনেকক্ষণ থাকবে।

পুশ নোটিফিকেশন: ব্রেকিং নিউজ থেকে শুরু করে ডেলিভারি অ্যাপ, ফোনে সারাক্ষণ পুশ নোটিফিকেশন আসতেই থাকে। এর জন্যও অনেক ব্যাটারি খরচ হয়। পুশ নোটিফিকেশনে রাশ টানলেই সমস্যার সমাধান হয়ে যাবে। শুধু প্রয়োজনীয় অ্যাপ বা সাইটকেই নোটিফিকেশন পাঠানোর অনুমতি দেওয়া উচিত। এতে শুধু চার্জ বাঁচবে তাই নয়, সারাক্ষণ নোটিফিকেশন দেখার ঝঞ্ঝাট থেকেও মুক্তি মিলবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর