মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে চীন মর্মাহত, সহযোগিতার বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন ২০২২, ০৬:৫১ পিএম

শেয়ার করুন:

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে চীন মর্মাহত, সহযোগিতার বার্তা

সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে চীন। এই ঘটনায় দেশটি মর্মাহত জানিয়ে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশকে যেকোনো সহযোগিতার আশ্বাস দিয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছে পাঠানো চীনের স্টেট কাউন্সিল ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই আশ্বাস দেন। খবর বাসসের।   


বিজ্ঞাপন


বার্তায় চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় জরুরি সাড়া প্রদানে ঢাকার সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী।

চীনা দূতাবাস জানায়, ওয়াং ই ৭ জুন লিখিত এক বার্তায় বলেন, ‘জরুরি সাড়ার ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে এবং আমাদের দুই দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে চীন কাজ করতে ইচ্ছুক।’

বার্তায় তিনি বলেন, চট্টগ্রামের কন্টেইনার ডিপোতে আগুনের ঘটনা জেনে তিনি মর্মাহত এবং নিহতদের জন্য গভীরভাবে দুঃখিত হয়েছেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী নিহতদের পরিবারের সদস্য এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং বাংলাদেশের দরকারমত পরবর্তীকালে প্রয়োজনীয় সহায়তার প্রস্তাব দেন।


বিজ্ঞাপন


জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর