মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

সাহায্য চেয়ে তারকাদের মানবিক পোস্ট

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন ২০২২, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

সাহায্য চেয়ে তারকাদের মানবিক পোস্ট
কোলাজ : ঢাকা মেইল

শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ক্রমশ বেড়ে চলেছে হতাহতের সংখ্যা। শোকের চাদরে ঢেকে গেছে গোটা দেশ। সেই শোকে কাতর হয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা।

ওমর সানী, আরিফিন শুভ, তমা মির্জা, মেহজাবীন চৌধুরী, জিয়াউল ফারুক অপূর্ব, জিয়াউল হক পলাশ, ইমরান মাহমুদুলসহ শোবিজের প্রায় তারকাই আহতদের রক্তদানের জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন। অগ্নিকাণ্ডে আহতদের পাশে দাঁড়াতে তারা লিখেছেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনেক রক্তের প্রয়োজন হতে পারে। স্থানীয়রা দয়া করে রক্তদানে এগিয়ে আসুন।’ 


বিজ্ঞাপন


তাদের অনেকেই নিজেদের ফেসবুক পেজে স্বেচ্ছাসেবী রক্তদাতাদের নাম ও মোবাইল নাম্বার দিয়েছেন। এদিকে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আহতদের জন্য নিজের ফেসবুক পেজে রক্ত চেয়ে পোস্ট করবেন উল্লেখ করে লিখেছেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে কোনো আহত ব্যক্তির জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন হলে কমেন্টে জানাবেন৷ আমি পেজে পোস্ট করব যেন সেই গ্রুপের কেউ গিয়ে সঙ্গে সঙ্গে রক্ত দিতে পারেন।’

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সরব রয়েছেন তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে জানাচ্ছেন শোক প্রকাশের পাশাপাশি আহতদের জন্য সাহায্য চেয়ে মানবিক পোস্ট।

শনিবার রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। ডিপোতে আমদানি ও রফতানির বিভিন্ন মালবাহী কনটেইনার ছিল। রাত পৌনে ১১টার দিকে এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় কনটেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের সদস্যসহ অনেকে অগ্নিদগ্ধ হন।


বিজ্ঞাপন


আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর