মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

ক্রীড়া খাতে প্রস্তাব করা হয়েছে ১ হাজার ২৮২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন ২০২২, ০৬:৪৮ পিএম

শেয়ার করুন:

ক্রীড়া খাতে প্রস্তাব করা হয়েছে ১ হাজার ২৮২ কোটি টাকা

গত কয়েকদিন ধরেই আলোচনায় বাজেট। ইতোমধ্যে জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য বাজেট উপস্থাপন সম্পন্ন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২১-২২ অর্থবছরের বাজেটে বরাদ্দ বেড়েছে ক্রীড়াঙ্গনে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাবে ১ হাজার ২৮২ কোটি টাকা। প্রস্তাবিত বাজেট ছিল ১ হাজার ১২২ কোটি টাকা।

চলতি অর্থবছরের তুলনায় এবারের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বেড়েছে মোট ১৬০ কোটি টাকা। ২০২২-২৩ অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে পরিচালন খাতে বরাদ্দ ধরা হয়েছে ৮৭৬ কোটি টাকা। 


বিজ্ঞাপন


উন্নয়ন খাতে ধরা হয়েছে ৪০৬ কোটি টাকা। যা চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ছিল যথাক্রমে ৮৪২ ও ২৮০ কোটি টাকা। আর সংশোধিত বাজেটে ছিল ৮০৫ ও ৪৫৯ কোটি টাকা।

অর্থমন্ত্রী জাতীয় সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত বাজেট বক্তৃতায় বলেন, ‘সরকার ক্রীড়ার মানোন্নয়ন ও খেলাধুলার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে আধুনিক স্টেডিয়াম, জিমনেসিয়াম, সুইমিংপুলসহ বিভিন্ন অবকাঠামো নির্মান ও উন্নয়ন করে আসছে। ২০২১-২২ অর্থবছরে ক্রীড়া অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের ৮টি প্রকল্প চলমান রয়েছে, যার মধ্যে অন্যতম হলো উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প। 

তিনি আরও বলেন, ‘পাশাপাশি দক্ষ খেলোয়াড় তৈরীর লক্ষ্যে দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা খেলোয়াড়দের প্রশিক্ষণ, গ্রামীন খেলাধুলার মান উন্নয়নে কার্যক্রম গ্রহন ও প্রতিভা অন্বেষনের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। এছাড়াও দেশী ও আন্তর্জাতিক খেলাধুলার আয়োজন ও অংশগ্রহণের জন্য বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, এসোসিয়েশন ও সংস্থাকে নিয়মিত আর্থিক অনুদান ও ক্রীড়াসামগ্রী প্রদান করা হচ্ছে।’

জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘খেলাধুলাকে উৎসাহিত করার লক্ষ্যে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রবর্তন করা হয়েছে যা ক্রীড়াবিদ ও সংগঠকদের প্রদান করা হচ্ছে।’


বিজ্ঞাপন


প্রস্তাবিত বাজেটে বিকেএসপি, জাতীয় ক্রীড়া পরিষদ এসব খাতে বরাদ্দের বিষয়টি জানা যাবে আরও পড়ে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ বলেন, ‘প্রস্তাবিত বাজেট গত বছর বাজেটের তুলনায় কিছু অংশ বেড়েছে। সংশোধিত বাজেটের পর জানা যাবে জাতীয় ক্রীড়া পরিষদের বরাদ্দের বিষয়টি। আমরা আমাদের প্রস্তাবনা ক্রীড়া মন্ত্রণালয়ে দিয়েছিলাম সেটি অর্থ মন্ত্রণালয় পর্যালোচনা করেছে।’

আজ প্রস্তাবিত বাজেটে ১২৮১ কোটি ৬৩ লাখ টাকা বাজেটের মধ্যে উন্নয়ন খাতে ৪০৫ কোটি ৬৯ লাখ টাকা এবং পরিচালনা খাতে ৮৭৫ কোটি ৯৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ২০২১-২২ অর্থবছরে সংশোধিত বাজেটে উন্নয়ন খাতের পরিমাণ ছিল ৪৫৯ কোটি ১৭ লাখ টাকা এবং পরিচালন খাতের পরিমাণ ছিল ৮০৪ কোটি ৯৯ লাখ ৬২ হাজার টাকা।

এআইএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর