মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

তামাকপণ্যে ২৫ শতাংশ রফতানি শুল্ক পুনর্বহালের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২২, ০৩:১৫ পিএম

শেয়ার করুন:

তামাকপণ্যে ২৫ শতাংশ রফতানি শুল্ক পুনর্বহালের দাবি


প্রস্তাবিত ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে তামাকপণ্যের ওপর ২৫ শতাংশ রফতানি শুল্ক পুনর্বহালের দাবি জানিয়ে আত্মা ও প্রজ্ঞা নামের দুটি সংগঠন।
শনিবার (১৮ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘২০২২-২০২৩ বাজেটে তামাক কর ও মূল্য পদক্ষেপ প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়।

বক্তারা বলেন, সিগারেটে অনুৎসাহিত করার লক্ষে খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখা প্রয়োজন।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে যোগ দিয়ে অর্থনীতিবিদ খলিকুজ্জামান বলেন, তামাকের প্রভাবে অর্থতৈনিতক এবং সামাজিক ক্ষতি স্পষ্ট। আমরা চাই এই সমাজটা সুন্দর হোক। মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশের মানুষ এগিয়ে যাক। তাদের স্বাস্থ্য ভালো থাকুক। তাদের শিক্ষা-দীক্ষার সুযোগ সৃষ্টি হোক।

তামাকের কারণে অনেকে ছেলে-মেয়ে শিক্ষা থেকে ঝরে পড়ছে উল্লেখ করে খলিকুজ্জামান বলেন, বছরে এক লাখ ৬১ হাজার মানুষ শুধু মারা যাচ্ছে এমন নয়, যেখানে তামাক হয় সেখানের ছেলে-মেয়েরা ৪০ বছর পরেই বৃদ্ধ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। সরকারকে এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে। আমি মনে করি না, সরকার বিষয়গুলো জানে না। তারা এই দেশের মানুষ, বিদেশ থেকে আসেননি।

সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটে ধোঁয়াবিহীন তামাকপণ্য জর্দা এবং গুলের মূল্যের ওপর কর আগের মতোই রাখার বিরোধিতা করে বক্তারা বলেন, দেশের তিন কোটি ৭৮ লাখ তামাক ব্যবহারকারীর মধ্যে দুই কোটি ২০ লাখ ধোঁয়াবিহীন তামাক ব্যবহারকারী। নারীদের মধ্যে এই পণ্য ব্যবহারের প্রবণতা বেশি। এই বিশাল জনগোষ্ঠীকে স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করার কোনো উদ্যোগ নেই প্রস্তাবিত বাজেটে।

ডিএইডি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর