মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

এবারের বাজেট গরিববান্ধব: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন ২০২২, ০৭:১৪ পিএম

শেয়ার করুন:

এবারের বাজেট গরিববান্ধব: তথ্যমন্ত্রী

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি উৎসাহিত করা গরিববান্ধব বাজেট বলে আখ্যায়িত করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে বাজেট অধিবেশন শেষে বাজেট প্রতিক্রিয়ায় তিনি এই কথা বলেন।


বিজ্ঞাপন


হাছান মাহমুদ বলেন, যুদ্ধের কারণে ইউরোপ আমেরিকা থেকে শুরু করে সমগ্র পৃথিবীব্যাপী মূল্যবৃদ্ধি ঘটেছে। সেটির পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা চলছে, তা কতদিনে শেষ হবে সেটি কেউ জানে না। সেজন্য আভ্যন্তরীণ উৎপাদনের ওপর জোর দেয়া হয়েছে। একইসাথে সোশ্যাল সেফটি নেট বা সামাজিক নিরাপত্তা বেষ্টনি বাড়ানো হয়েছে যাতে নিম্ন আয়ের মানুষ সুরক্ষা পায়। এটি গরিববান্ধব বাজেট।

মন্ত্রী বলেন, প্রতিবার বাজেট পেশ করার পর বিএনপিসহ কিছু রাজনৈতিক দল, কিছু সংস্থা ও বুদ্ধিজীবী বরাবর নেতিবাচক কথা বলে এসেছেন। যা তারা আজকেও হয়তো বলবেন, কালকেও বলবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে, গত সাড়ে ১৩ বছরে সমস্ত নেতিবাচক মন্তব্য ও প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে গেছে। এই করোনা মহামারির মধ্যেও বাংলাদেশ এগিয়ে গেছে।

এসময় গতানুগতিকভাবে সব বাজেটের বিষয়ে নেতিবাচক মন্তব্যকারীদের সমালোচনা করেন ড. হাছান।

এই বাজেটের মাধ্যমেও বাংলাদেশ অর্থনীতিকে সুসংহত করে সমস্ত প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাবে- এমন প্রত্যাশাও জানান মন্ত্রী।


বিজ্ঞাপন


কারই/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর