মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

যেসব ওয়েবসাইটে মিলবে বাজেটের তথ্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন ২০২২, ১০:৪৯ এএম

শেয়ার করুন:

যেসব ওয়েবসাইটে মিলবে বাজেটের তথ্য

করোনা পরবর্তী সময়ে জাতীয় সংসদে আগামী ২০২২-২৩ অর্থ বছরের বাজেট উত্থাপন করা হবে আজ। বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামে এবারের বাজেটটি প্রস্তুত হয়েছে সরকারের অতীতের অর্জন এবং উদ্ভূত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে।

২০২২-২৩ অর্থবছরের ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পেশ করবেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট হতে যাচ্ছে এটি।


বিজ্ঞাপন


এবারের বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থবিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd থেকে বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পড়তে কিংবা ডাউনলোড করতে পারবেন। দেশ বা বিদেশ থেকে ওই ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ দেওয়া যাবে।

প্রাপ্ত সব মতামত ও সুপারিশ বিবেচনা করা হবে। জাতীয় সংসদ কর্তৃক বাজেট অনুমোদনের সময়ে ও পরে তা কার্যকর করা হবে। ব্যাপকভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আরও কিছু সরকারি ওয়েবসাইটে বাজেট সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।  

এ ওয়েবসাইটগুলো হলো- 
https://nbr.gov.bd
https://plandiv.gov.bd
https://imed.gov.bd
https://www.dpp.gov.bd
https://pmo.gov.bd

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বাজেট উপস্থাপনের পরদিন অর্থাৎ শুক্রবার বিকেল ৩টায় ওসমানী মিলনায়তনে ২০২২-২৩ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর