বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

তুরাগ তীরে ৬২ দেশের মুসল্লি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ০৬:২৫ পিএম

শেয়ার করুন:

তুরাগ তীরে ৬২ দেশের মুসল্লি

টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমাতেও লাখ লাখ মুসল্লি অংশ নিয়েছেন। গত শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত হবে আগামীকাল রোববার। এতে অংশ নিয়েছে মাওলানা সাদ অনুসারীরা।

ইসলামের টানে দেশের পাশাপাশি বিদেশের মুসল্লিরাও এসেছেন টঙ্গীর তুরাগ তীরে। এর মধ্যে সৌদি আরব, মালয়েশিয়া, ভারত, পাকিস্তানসহ ৬১টি দেশের ৭ হাজার ৭২৫ জন বিদেশি মুসল্লি রয়েছেন।


বিজ্ঞাপন


বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী ও নিজামুদ্দীন অনুসারী মো. সায়েম জানান, শনিবার (২১ জানুয়ারি) দুপুর পর্যন্ত ৬১টি দেশের ৭ হাজার ৭২৫ জন বিদেশি মুসল্লি এই পর্বের বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কয়েক লাখ মুসল্লি রয়েছেন।

আল্লাহকে রাজি-খুশি ও বিশ্বের শীর্ষস্থানীয় মাওলানাদের বয়ান শুনতে এসব তাদের এখানে আসা। প্রতি বছরই টঙ্গীর তুরাগ তীরে এসব মুসল্লিদের মিলন মেলা হয়। তিন দিনব্যাপী চলে বয়ান। আখেরি মোনাজাত শেষে ইসলামের দাওয়াত দিতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েন তাবলীগ জামাতের অনুসারীরা। আগে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে এক পর্বে অনুষ্ঠিত হতো বিশ্ব ইজতেমা। পরে ময়দানে জায়গা না হওয়ায় বাংলাদেশে ৬৪ জেলাকে দুটি ভাগে ৩২ জেলায় ভাগ করে ইজতেমা অনুষ্ঠিত হতো। কিন্তু এরপর বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভি ও মাওলানা জুবায়ের নামে দুটি গ্রুপ হওয়ায় এখন দুই পর্বে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা।

ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের ১৮টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিদের মধ্যে শনিবার পর্যন্ত ৫ জন ইন্তেকাল করেছেন।
গত ১৩ জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতে তা শেষ হয়।

ডব্লিউএইচ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর