বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

আখেরি মোনাজাতে অংশ নিতে মেট্রোতে চড়ে ইজতেমার পথে মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩, ০৮:৪৩ এএম

শেয়ার করুন:

আখেরি মোনাজাতে অংশ নিতে মেট্রোতে চড়ে ইজতেমার পথে মুসল্লিরা

ইজতেমা ময়দানে আখেরি মোনাজাতে অংশ নিতে মেট্রোরেলে চড়ে যেতে দেখা গেছে মুসল্লিদের। এসময় প্রথমবারের মতো এতে চড়ায় তাদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে। 

রোববার (১৫ জানুয়ারি) সকালে মেট্রোরেলের আগারগাঁও স্টেশন গিয়ে দেখা যায়, সকাল থেকে মেট্রোরেলে চড়ার জন্য লাইন ধরছেন ইজতেমামুখী যাত্রীরা। কেউ টিকিট পেয়ে ইতোমধ্যে চলে গেছেন, কেউবা অপেক্ষা করছেন। অন্য দিকে উত্তরা অংশে নেমে মুসল্লিরা বাসে এবং লেগুনায় চড়ে যাচ্ছেন ইজতেমা ময়দানে। আজ সকাল ৭টা ৫৫ মিনিটে খুলে দেওয়া হয় স্টেশনের মূল গেট। 


বিজ্ঞাপন


জানা যায়, টঙ্গীর তুরাগ নদের তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিন আজ। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দেশে মুসলিমের এই বড় জমায়েত। আজ সকাল বেলা ১১টা থেকে ১২টার মধ্যে এই মোনাজাত শেষ হওয়ার কথা রয়েছে।

ijtema

ইজতেমামুখি মুসল্লিরা বলছেন, মেট্রোরেলে চড়ে টঙ্গী পর্যন্ত যাওয়া সম্ভব হবে না। তারপরও উত্তরা পর্যন্ত তো যাওয়া যাবে। কারণ উত্তরা পর্যন্ত রাস্তায়ই সব থেকে বেশি যানজট হয়। তাই যানজটের ভোগান্তি এড়াতে তারা মেট্রোরেলে উঠেছেন।

জিহান নামে এক যাত্রীর সঙ্গে কথা হয়। প্রথমবারের মতো মেট্রোরেলে চড়তে পেরে এ যাত্রী উচ্ছ্বসিত। তিনি বলেন, ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে যাচ্ছি। মেট্রোরেলে করে যাব। রাস্তায় প্রচুর যানজট থাকে। সে বিবেচনায় মেট্রোরেল অনেকটাই আরামদায়ক পরিবহন। প্রথম এতে উঠেছি, ভালো লাগছে।


বিজ্ঞাপন


সুফি উল্লাহ নামে ৬০ ঊর্ধ্ব আরেক মুসল্লি বলেন, খুবই ভালো লাগছে যে মেট্রোরেলে চড়ে ইজতেমা ময়দানে যেতে পারছি। সময় এবং ভোগান্তি দুটোই কমে যাচ্ছে। ইনশাআল্লাহ আখেরি মোনাজাতে ভালোভাবেই অংশ নিতে পারব।

উত্তরা অংশে দেখা যায়, মুসল্লিরা প্লাটফর্ম থেকে নেমে নির্ধারিত বিআরটিসি বাসে যাচ্ছেন ইজতেমা ময়দানে। এছাড়াও লেগুনায় চড়েও ইজতেমার মাঠের দিকে রওয়ানা হয়েছে অনেকেই। 

বাস এবং লেগুনা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বিআরটিসি বাসে ইজতেমা মাঠ (আব্দুল্লাহপুর) নেওয়া হচ্ছে ১৫ টাকা। অন্য দিকে লেগুনা নিচ্ছে ৩০ টাকা।

ডিএইচডি/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর